মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল: মেহেরপুর গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের দু’ আওয়ামীলীগ নেতা হত্যা মামলার আসামী জিয়ারুল (২৭) কে আটক করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে একই উপজেলার গাড়াডোব গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক চরগোয়াল গ্রাম থেকে একটি ওয়ান সুটারগান, দুই রাউন্ড গুলি ও দুটি বোমা উদ্ধার করা হয়। সে চরগোয়াল গ্রামের খবিরের ছেলে। গাংনী থানা পুলিশ জানিয়েছে, মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের হাবিল উদ্দিন ও আতাহার নামের দুই আওয়ামী কর্মী হত্যা মামলার আসামী জিয়ারুল গাড়াডোব গ্রামে তার শশুর বাড়ি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার ওসি গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক চরগোয়াল গ্রাম থেকে একটি ওয়ান সুটারগান, দুই রাউন্ড গুলি ও দুটি বোমা উদ্ধার করা হয়।