বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর গিয়াস মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকার গিয়াস উদ্দিনের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

January 02, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর গিয়াস মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকার ও মেহেরপুর জেলার রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না—— রাজিউন)।

সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন মৃত্যু বরণ করেন। মেহেরপুর শহরের ক্যাশব পড়ার বাসিন্দা গিয়াস উদ্দিনের স্ত্রী, এক ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণাগুহী রয়েছে।

এদিকে গিয়াস উদ্দিনের মরদেহ ঢাকা থেকে তার বাড়িতে এসে পৌঁছালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লাশ দেখে তার বাড়িতে ভিড় জমান। আজ মঙ্গলবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিবন্ধী ফরহাদ হোসেন গিয়াস উদ্দিনের মরদেহ দেখতে তার বাড়িতে যান। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।