খেলাধুলা

মেহেরপুর গুচ্ছগ্রাম ফুটবলে আশরাফপুর ফাইনালে

By মেহেরপুর নিউজ

November 20, 2015

মেহেরপুর নিউজ,১৯ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর আদর্শ গুচ্ছ গ্রাম তরুণ সংগঠনের উদ্যোগে গুচ্ছগ্রাম মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে আশরাফপুর মুক্তিযোদ্ধা প্রজন্ম ক্লাব ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় আশরাফপুর ৬-০ গোলে শিবপুর একাদশকেপরাজিত করে। খেলায় মিঠু হ্যাট্রিক, বিপ্লব দুটি ও শামিম ১টি গোল করে।

মেহেরপুর হ্যান্ডবলে উদয়ন ক্লাব জয়ী মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ হ্যান্ডবল লীগে উদয়ন ক্লাব জয়লাভ করেছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত খেলায় উদয়ন ক্লাব ৬-৫ গোলে একতা ক্লাবকে পরাজিত করে।