বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর গোপালপুর গ্রামে চুলার আগুনে পুড়ে আবু তানিজ নামের শিশু আহত

By মেহেরপুর নিউজ

April 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে আগুনে পুড়ে আহত হয়েছে আবু তানিজ নামের দেড় বছরের এক শিশু। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আবু তানিজ বাড়ির চুলার পাড়ে খেলা করার সময় অসাবধনতা বশত: চুলার উপর পড়ে যায়। এর ফলে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।