বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর গোলাম কাওসার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমীর কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 05, 2022

মেহেরপুর নিউজ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুর গোলাম কাওসার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমীর প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর গোলাম কাওসার গ্লোরিয়ার্স প্রি ক্যাডেট একাডেমী প্রাঙ্গণে প্যারেড প্রশিক্ষণ শুরু করা হয়। মেহেরপুর গোলাম কাওসার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমী পরিচালক সসমসুজ্জাম শামিম প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। গোলাম কাওসার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমীর শতাধিক শিক্ষার্থী প্যারেড প্রশিক্ষণ অংশগ্রহণ করছে।