বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক

By মেহেরপুর নিউজ

April 22, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ জনি নামের এক ব্যক্তিকে আটক করেছে। জনি মেহেরপুর-কাথুলী বাসস্ট্যান্ড এলাকার ইয়ারুল ইসলাম এর ছেলে।

বিকালে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জনিকে আটক করে এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। ঘটনা মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।