খেলাধুলা

মেহেরপুর গ্রীষ্মকালীন কাবাড়িতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

September 01, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয মাঠে অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন কাবাড়িতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।  শুক্রবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৪৮-০৭ পয়েন্টে গোভীপুর দাখিল মাদ্রাসাকে পরাজিত করে।