বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর গ্রীষ্মকালীন মেয়েদের কাবাডীতে আমঝুপি চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

September 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্য সংন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন মেয়েদের কাবাডী টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২টি লোনা সহ ২৮-১৬ পয়েন্টে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২টি লোনা সহ ১২-২ পয়েন্টে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভালো খেললেও শেষ পর্যন্ত ১টি রোনাসহ ১৪ পয়েন্ট লাভ করে। শেষ পর্যন্ত আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২৮-১৬ পয়েন্টে জয়লাভ করে সদর উপজেলা পর্যায় চ্যাম্পিয়ন হয়।