বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর চকশ্যামনগরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

By মেহেরপুর নিউজ

September 08, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে হাসিবুল (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে হৃদয় বিদারক ওই ঘটনাটি ঘটে। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামের হাফিজুল ইসলামের এক মাত্র শিশু ছেলে হাসিবুল নিজ ঘরের মধ্যে খেলা করার এক পর্যায়ে বৈদ্যুতিক ¯­ুইজে হাত দেয়। এতে সে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। তাকে দ্র“ত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার লাশ গ্রামে নেয়া হলে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।