মেহেরপুর নিউজ, ১৩ মে: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলের মাঠে একটি বিচারাধীন পাটের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালের দিকে ঐ দখলের ঘটনা ঘটে।
জানাগেছে, চাঁদবিল গ্রামের জুব্বার মন্ডলের ছেলে মসলেম আলী চাঁদবিল মাঠে দুই বিঘা আড়াই কাঠা জমিতে পাঠ রোপন করে। এর আগে ঐ জমি নিয়ে আদালতে মামলা চলে আসছিল এদিকে শুক্রবার সকালে একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে সবুর ঐ জমি নিজেদের দাবি করে ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে জমি দখল করে নেই।