বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর চাঁদবিল সড়কে তাবলীগ জামাতের সদস্যবহনকারী যাত্রীবাহী বাস উল্টে খাদে ॥ আহত ৪০

By মেহেরপুর নিউজ

June 06, 2010

এক্সক্লুসিভ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন:

মেহেরপুর চাদবিল সড়কে নিয়ন্ত্রন হারিয়ে ঢাকা থেকে মেহেরপুরগামী তাবলীগ জামায়াতের লোকজন বহনকারী একটি যত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে। আহত হয়েছে ৪০ জন বাসযাত্রী।  আহতদের মধ্যে মারাত্নক আহত ঢাকার দোহারের ওহাবের ছেলে সাইফুল(৪০)এবং একই স্থানের রশিদের ছেলে মোহম্মদ আলীকে ঢাকায় রেফার করা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৮ জন কে। বাকীদেরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন,ময়মনসিংহ জেলার আজিমর্দ্দনের ছেলে আবু সাইদ(৬০),ইনতাজের ছেলে হেকিম(৭০),মুনতাজের ছেলে সুরুজ(৬৫),মাহমুদ আলীর ছেলে মতিউর রহমান(৭০),সদর আলীর ছেলে আবুল মনসুর (৭০),নুর আলীর ছেলে ফিরোজুর ইসলাম(৭৫),

মহিউর্দ্দীনের ছেলে সুরুজ আলী(৬৫),জিনাত আলীর ছেলে সহিদ(৫০),আসেন বেপারীর ছেলে নুরুল হক(৪০),মামুন আলীর ছেলে ইসহাক আলী(৭০),ঢাকার দোহারের কাদেরের ছেলে মঞ্জুর রহমানএবং বাস চালক ঝিনাইদহের তাজর্দ্দীনের ছেলে মোস্তফা(৩০) ও হেলপার আরজেলের ছেলে খালেক(২৮),জয়পুরের সৈয়দ আলীর ছেলে রহমত আলী (৭০), ঢাকার চরনোয়াখোলার মহিদুল ইসলাম(৩০), ময়মনসিংহের মমতাজ উর্দ্দীন(৬০),নেত্রকোনার  মজলিসপুরের রহছুর্দ্দিন(৫৫),নেত্রকোনার কালীজোরা গ্রামের দু’ভাই মোহাম্মদ আলী(৬৫) এবং মতিউর রহমান।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন,হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসযাত্রীদের অবস্থা আশংকামুক্ত।

মেহেরপুর সদর থানার ভারপপ্ত অফিসার ইনচার্জ এস আই জিহাদ বলেন,চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলার কারনে এ দূর্ঘটনা। দূর্ঘটনায় বাসে থাকা সকল যাত্রী আহত হয়েছে। তবে কেউ মারা যায়নি।

পুলিশ জানায়,শনিবার রাতে দিবাগত রাত ২ টার দিকে তাবলীগ জামাতের একটি টিম নিয়ে যত্রীবাহী ঝিনাইদহ ডিলাক্‌্র (চট্রমেট্রো:০২-০১৪১)একটি বাস কাকরাইল মসজিদ থেকে মেহেরপুরের উদ্যেশে ছেড়ে আসে।শনিবার দিবাগত রাত ২ টার দিকে গাড়িটি মেহেরপুর চাঁদবিল সড়কে পৌছালে রাস্তায় মাটি পড়ে থাকার কারনে গাড়িটি স্লিপ করলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে গাড়িটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। রাতেই সংবাদ পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন উদ্ধার কাজ শুরু করে।

হাসাপতালে চিকিৎসাধীন গাড়ির চালক মোস্তফা মেহেরপুর নিউজ কে বলেন,সড়কের পাশেই মাটি ভড়াটের কাজ চলার কারনে সড়কের ওপরে মাটিপড়ে ছিলো। বৃষ্টির কারণে রাস্তাটি স্লিপ হওয়ায় মাটির ওপর দিয়ে গাড়িটি ক্রস করার সময় ব্রেক মারলে গাড়িটি স্লিপ করে উল্টে পাশের পাটের জমিতে পড়ে যায়।