মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ অক্টোবর : মেহেরপুর সদর উপজেলার চাঁদ বিলে মাছ ধরার প্রতিবাদ করায় মোহর আলী (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, চাঁদ বিলের পশ্চিমপাড়ে কয়েক ব্যক্তি মাছ ধরছে এমন খবর পেয়ে চাঁদ বিল জলমহাল ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য চাঁদ বিল গ্রামের বিলপাড়ার উরুল শেখের ছেলে মোহর আলী মাছ ধরার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের সুরমান আলী ও খেড়ার নেতৃত্বে কয়েকজন যুবক তাকে কুপিয়ে জখম করে। মারাত্মক জখম মোহর আলীকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।