মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে চাঁদবিল গ্রামের ব্রাক সবজি বীজ উৎপাদন ও উন্নয়ন খামারের সামনে মদিনা বগুড়া- জ-১১০০৯৭ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে গিয়ে ৬জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা গাড়ীর ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে। আহতরা হলো মুজিবনগর পুরন্তপুরের সিরাজুল ইসলাম (৪০), সামসুল হক(৫৮), আব্দুল হান্নান(৫৭), নবীছদ্দিন(৬০), শেফালী (৪২), সবুজ(১৮)। এর মধ্যে সিরাজুল ইসলাম ও সামসুল হককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।