অন্যান্য

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আবারো মোটরসাইকেল ছিনতাই

By মেহেরপুর নিউজ

July 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই: মেহেরপুর শহরের উপকন্ঠে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের ব্র্যাক অফিসের কাছে আবারো ছিনতাই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে ।

জানা গেছে, মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় খোকন নামে এক ব্যক্তি মটর সাইকেল চালিয়ে মেহেরপুর আসার পথে ব্র্যাক অফিসের অদুরে ১০/১২ জনের একজন ছিনতাইকারী রাস্তায় অবরোধ সৃষ্টি করে চালককে মারধোর করে তার একটি টিভিএস মটর সাইকল ছিনিয়ে নেয়।