টপ নিউজ

মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র মানববন্ধন

By মেহেরপুর নিউজ

December 12, 2020

মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে  দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র, সভাপতি হাজী মোঃ গোলাম রসুল,  সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল।

মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি হাজী মোঃ গোলাম রসুল  বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। দেশের অব্যাহত উন্নয়ন-অগ্রগতি যারা সহ্য করতে পারছে না। তারাই জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল বলেন, রাতের আধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ সহ  দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী  জানিয়েছেন তিনি।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র , সহ-সভাপতি মোঃ নুর হোসেন আঙ্গুঁর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহাবুদ্দীন খান, কার্য নির্বাহী সদস্য মোঃ ওমর ফারুক ব্যবসায়ী হামিদুল হক, মমিনুল ইসলাম প্রমুখ।