বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কম্বল বিতরণ

By মেহেরপুর নিউজ

January 17, 2022

মেহেরপুর নিউজ:

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারর্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) এর সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

সোমবার সকাল ১১ টার দিকে বড় বাজার হাজী মহসিন আলী রোড়স্থ্য চেম্বার কার্যলয়ে মেহেরপুর জেলার সকল বাজার সমিতির মাধ্যমে বাজারের নৈশ প্রহরী ও বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে এ সকল কম্বল বিতরণ করা হয়।

মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজী গোলাম রসুল উপস্থিত থেকে মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতি, হোটেল বাজার ব্যবসায়ী সমিতি, ওয়াবদা মোড় ব্যবসায়ী সমিতি, কলেজ মোড় ব্যবসায়ী সমিতি, তহবাজার ব্যবসায়ী সমিতি, কেদারগঞ্জ ব্যবসায়ী সমিতি, দারিয়াপুর ব্যবসায়ী সমিতি, কোমরপুর ব্যবসায়ী সমিতি, আমঝুপি ব্যবসায়ী সমিতি, বারাদি ব্যবসায়ী সমিতি, গাংনী ব্যবসায়ী সমিতি, বামুন্দি ব্যবসায়ী সমিতির নৈশ প্রহরীদের মাঝে বিতরণ করেন। এছাড়াও মেহেরপুরের বিভিন্ন এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল উপস্থিত ছিলেন।