মেহেরপুর নিউজ:
নোয়াখালী নারী নির্যাতনের ঘটনা সহ সকল ধর্ষণ নিপীড়নের ঘটনায় সম্পৃক্তও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
বুধবার সন্ধ্যার পর মেহেরপুর কমিউনিটি সেন্টারের সামনে এ মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজ শাখা pছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন প্রমূখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা শিল্পকলা মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা মোমবাতি হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দেয়। অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলী, দুলাল মাহমুদ, শোভন সরকার, যুগ্ম সম্পাদক খন্দকার জেহানি, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা অমি পারভীন, অপূর্ব কুমার সাহা, এজাজ আহমেদ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।