মেহেরপুর নিউজ, ১২ আগষ্ট: দিনাজপুরের পুলিশ সুপার হিসাবে বদলি হওয়ায় মেহেরপুর ছাড়লেন পুলিশ সুপার হামিদুল আলম।
শুক্রবার বিকালে পুলিশ সুপার হামিদুল আলম পুলিশ সুপারের কার্যলয় থেকে মেহেরপুর ত্যাগ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি ইকবল বাহার চৌধুরীসহ জেলায় কর্মরত পুরিশ কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।