মেহেরপুর নিউজ, ১৩ জানুয়ারী: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য মরহুম আব্দুল হাকিম এর স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ও দায়রা জজ এসএম আবদুস সালামের সভাপতিত্বে ফুলকোর্ট রেফারেন্স এ বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক রাফিউল ইসলাম, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাবেক সভাপতি ইব্রাহিম শাহীন, অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, কাজি শহীদ অ্যাডভোকেট মিয়াজান আলী শফিকুল ইসলাম প্রমুখ।
গত ১১জানুয়ারি এডভোকেট আব্দুল হাকিম ইন্তেকাল করেন।