বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

May 27, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

“শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” শীর্ষক আলোচনা সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন মেহেরপুর পিটিআই ‘ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তানভীর হাসান রুমান,অতিরিক্ত পুলিশ সুপার আহসান খাঁন, মেহেরপুর পিটিআই সুপার মুন্সি শহিদুল ইসলাম,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দীন,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন, বাড়িবাকাঁ সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্বাশ্বত নিপ্পন চক্রবর্তী, রঘুনাথপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান,মেহেরপুর বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আখতার প্রমুখ।