রাজনীতি

মেহেরপুর জামায়াত ইসলামির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 07, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৭ আগষ্ট : ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াত ইসলামির উদ্যোগে  এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।সোমবার বিকালে জেলা জামায়াত ইসলামির কার্যালয়ে  মুজিবনগর উপজেলা জামায়াত ইসলামির আমীর মশিউর রহমানরে সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামির আমীর আলহাজ মোঃ ছমিরউদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মোঃ সিদ্দিকুর রহমান, মাও. তাজউদ্দিন খান, নূর হুসাইন, মাহবুবুল আলম, জামায়াত নেতা খাইরুল ইসলাম প্রমুখ।