মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর : মেহেরপুর পৌর জামায়াত ইসলামির উদ্যোগে জামায়াত ইসলামির কর্মী শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার জেলা জামায়াত ইসলামির কার্যালয়ে পৌর জামায়াতের আমীর মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য আব্দুল মতিন। বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামির আমীর আলহাজ মোঃ ছমিরউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মোঃ সিদ্দিকুর রহমান, নায়েবে আমীর সিরাজুল হক প্রমুখ।