বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জার্মান-বাংলা সিটি গার্ডেন এলাকায় সড়কের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জার্মান-বাংলা সিটি গার্ডেন এলাকায় বায়তুল আমান জামে মসজিদ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় সেখানে দোয়া করা হয়। পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ সভাপতি গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা ইউনুছ আলী সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।