মেহেরপুর নিউজ:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নতুন কারিকুলামে ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রীতা পারভিনের সভাপতিত্বে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধাক্ষ শামসুর রহমান টুটুল। প্রশিক্ষণে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।