বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন

By মেহেরপুর নিউজ

March 07, 2023

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝ পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রীতা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ।পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জিনিয়াস স্কুল প্রাঙ্গণ ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।