বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

By মেহেরপুর নিউজ

March 17, 2023

মেহেরপুর নিউজ:

প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।

শুক্রবার সকালে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।