বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

May 13, 2024

মেহেরপুর নিউজঃ

যশোর বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহ সকল শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আশিকুজ্জামান সবুজের সভাপতি্ত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিন, উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, সদস্য শাহিন খান প্রমূখ।

এর আগে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয় এবং রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।