বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

December 29, 2019

মেহেরপুর নিউজ, ২৯ ডিসেম্বর: মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আশিকুজ্জামান সবুজের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, পরিচালক আল-আমিন ইসলাম বকুল। বক্তব্য রাখেন অধ্যক্ষ রিতা পারভীন, উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, সহকারি শিক্ষক হাবিবুর রহমান, জামিরুল ইসলাম, জোহরা খাতুন হাসিবা খাতুন প্রমুখ।