মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্যারেড প্রশিক্ষণ শুরু করা হয়। মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ সামসুর রহমান টুটুল প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থী প্যারেড প্রশিক্ষণ অংশগ্রহণ করছে।