মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর: মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। আজ রোববার বিকালে স্কুল প্রাঙ্গনে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান,মিজানুর রহমান,মফিজুর রহমান,হুময়াযন কবির,জাহিদ হাসান ,মকবুল হোসেন,অভিভাবক ফরিদা আক্তার,আমানুল ইসলাম প্রমুখ। পরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়।