শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৬তলা ভবন নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন ও কৃতিশিক্ষার্থীদের পুরুষ্কার বিতরন

By মেহেরপুর নিউজ

November 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর: মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে জিনিয়াস স্কুলের ২০১৪ সালের কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিতকরন,জিনিয়াস স্কুলের ভবনের ৬তলা ভবন নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন,বার্ষিক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়। আজ শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে  মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন

মেহেরপুর গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী ,বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুল। অন্যাণ্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক মফিজুর রহমান,মকবুল হোসেন প্রমুখ। পরে সেখানে জিনিয়াস স্কুলের ভবনের ৬তলা ভবন নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন করে মোনাজাত করা হয়।এর আগে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।