বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্যারেড প্রশিক্ষণ শুরু

By মেহেরপুর নিউজ

October 31, 2023

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস কুজকাওয়াজে অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের প্যারেড প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্যারেড প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উপাধাক্ষ শামসুর রহমান টুটুল প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করছে।