বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

October 22, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগ এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধকরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মো শামীম হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (জুম অনলাইন প্লাটফর্মে) সংযুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম। বক্তব্য রাখছেন জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।