বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেনারেল হাসপাতালে তুঘুলকি কান্ড ।। নার্স লাঞ্চিত ।। আধাঘন্টা কর্মবিরতি পালন

By মেহেরপুর নিউজ

August 07, 2010

এক্সক্লুসিভ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৬ আগস্ট(আবু আক্তার):

সড়ক দূঘর্টনায় আহত মারুফ নামের এক শিশুকে রক্ত দেয়া কে কেন্দ্র করে মেহেরপুর জেনারেল হাসপাতালে তুঘুলকি কান্ড ঘটেছে। শহরের হঠাক পাড়ার কাওসারের ছেলে তারেকের সাথে নার্সদের বাকবিতন্ডার এক পর্যায়ে দু’জন নার্স লাঞ্চিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নার্সরা তাৎক্ষনিকভাবে কর্মবিরতি পালন শুরু করে। কর্মবিরতি চলে আধা ঘন্টার মতন। পুলিশী ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে কর্মবিরতি আপাতত প্রত্যাহার করে নেয় নার্সরা।

সংবাদ মেহেরপুর সদর থানার ওসি ফোর্স নিয়ে হাসপাতালে পৌছিয়ে ক্ষমা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করে।

আজ ৬ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে তারেক সহ রোগীর কয়েকজন লোক মেহেরপুর জেনারেল হাসপাতালে সড়ক দূঘর্টনায় আহত ২য় তলার ৭ নং বেডে চিকিৎসাধীন মেহেরপুরের কোমরপুর গ্রামের ইমাদুলের ছেলে মারুফ রক্ত দেয়ার জন্য ওয়ার্ডে কর্মরত নার্স বেলা ও ইসমত আরাকে অনুরোধ করলে রক্ত ঠান্ডা থাকায় তারা এ মূহূর্তে দিতে অপরাগতা প্রকাশ করলে তারেক সহ রোগীর কয়েকজন লোক নার্সদের গালিগালাজ শুরু করে। এসময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এর প্রতিবাদে তাৎক্ষনিকভাবে কর্মবিরতি পালন শুরু করে নার্সরা।

লাঞ্চিত নার্সরা মেহেরপুর নিউজ কে বলেন,সকলের অনুরোধে এ মূহূর্তে কর্মবিরতি প্রত্যাহার করছি। সকালে পুনরায় কর্মবিরতি শুরু হবে। তারা বলেন,রক্ত প্রচন্ড ঠান্ডা ছিল। আমরা বলেছি গরম না হওয়া পযন্ত শরীরে পুশ করা যাবেনা । এটা আমাদের অপরাধ।

অভিযুক্ত তারেক বলেন, রক্ত দেয়ার জন্য বললে তারা রেগে যায। ঠান্ডা রক্তের অজুহাত দিলেও আমরা গরম করে আনার কথা বললেও তারা মেনে নেয়নি।