আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারী: মেহেরপুর জেনারেল হাসপাতালে ২য় অনির্দিষ্টকালের কর্মবিরতী চলছে।আর এ কর্মবিরতীর ফলে রোগীদের নিয়ে চরম বিপাকে পরেছে রোগীর স্বজনরা। রোগীরা চিকিৎসা না পেয়ে শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়ার জন্য হাসপাতাল ত্যাগ করছে।
এ ঘটনায় নার্স দিপালী রোজারিও বাদী হয়ে রোববার সন্ধ্যায় দু’জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন্। কর্মবিরতী পালন করা কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন যতক্ষন পর্যন্ত দোষী ব্যাক্তিরা গ্রেফতার না হবে ততক্ষন পর্যন্ত এ কর্মরিতী চলবে। তবে আজ দুপুর ১২ টার পর আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে জানান মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ তাপস কুমার সরকার। উল্লেখ্য, রোববার সকাল সাড়ে নয়টায় শহরের ফৌজদারী পাড়ার আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তি হার্টের অসুখের চিকিৎসায় মেহেরপুর জেনারেল হাসপালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এতে রোগীর স্বজনরা পুরুষ ওয়ার্ডে কর্মরত নার্স দিপালী রোজারিও এবং আনোয়ারা খাতুনকে বেধড়ক মারপিট করে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ জানিয়ে কর্মবিরতী শুরু করে।