বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নিত

By মেহেরপুর নিউজ

September 18, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ সেপ্টেম্বর: মেহেরপুর জেনারেল হাসপাতালটি ১’শ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিত করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবাল কল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশনা সম্বলিত একটি ফ্যাক্স বার্তা মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল মালেক স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় উল্লেখ রয়েছে,বর্তমান অবকাঠামো ও জনবল রেখে সরকারের রাজস্ব খ্যাত থেকে ব্যায় নির্বাহ সাপেক্ষে মেহেরপুর জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নিত করা হলো। মেহেরপুরের সিভিল সার্জন আব্দুস শহীদ বলেন,মেহেরপুরের মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ করেছে সরকার। এটা অত্যন্ত আনন্দের সংবাদ। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেন,মেহেরপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।