বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেনারেল হাসপাতালের সমস্যার সমাধান এবং ৭টি দাবী কার্যকর করার লক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর: মৃত্যুতো নিয়মেই,তবে ভয় কি মরণে,এসো বিদ্রোহ গড়ে তুলি,একটি বিজয়ের পক্ষে” এই শ্লোগানে মেহেরপুর জেনারেল হাসপাতালের সমস্যাগুলোর সমাধান এবং ৭টি দাবী কার্যকর করার লক্ষে শহরে বিক্ষোভ মিছিল করেছে মৃত্তিকা গ্রুপ থিয়েটার। সোমবার মৃত্তিকা গ্রুপ থিয়েটারের উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সগক প্রদক্ষিণ করে। থিয়েটারের সভাপতি মানিক হোসেন র‌্যালিটির নেতৃত্ব দেন।