মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মে: হাসপাতাল থেকে সরকারি ওষুধ রাতের আধারে বিক্রয় করেন দোকানে, আর-হাসপাতালে রোগী দেখার সময় বলেন হাসপাতালে ওষুধ নাই। সরকার সাপলাই দেয়নি। কিন্তু তিনি সরকারি ওষুধ সাপলাইদেন বাইরের ঔষধের দোকানে। এ উক্তি করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা আকরাম নামের এক রোগী। মেহেরপুর জেনারেল হাসপাতালের দু’বস্তা সরকারি ওষুধ সহ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ অলোক কুমার দাশকে হাতেনাতে ধরেছে জনগন। সোমবার রাত ১১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি রুমের ভিতর দুই বস্তা সরকারি ওষুধ বিক্রয় করার সময় হাসপাতালে ভর্তিরত রোগী আকরাম বিষয়টি দেখে স্থানিয়দের জানালে তারা হাসপাতালের ইমারজেন্সি গেটের সামনে থেকে দু’বস্তা সরকারি ওষুধ সহ ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ অলোক কুমার দাস কে হাতে নাতে ধরে ফেলে । নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক জন কর্মকতা জানান, সোমবার রাত ৮ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ইমারজেন্সিতে ডাঃ অলোক কুমার দাস ডিউটিতে আসেন এর পর রাত ১১টার দিকে এক যুবক ডাক্তার অলোক কুমারের সাথে দেখা করে ডাক্তারের চেম্বারে গিয়ে দুই বস্তা ওষুধ ডাক্তার সাহেবের সাথে নিয়ে বের হয়ে যাওয়ার সময় হাসপাতালে পুরুষ ওয়ার্ডে ভর্তিরত শহরের দিঘীর পাড়ার মজিবরের ছেলে আকরাম হাসপতালের বাইরে যাওয়ার সময় দু’বস্তা ওষুধ সহ ডাঃ অলোক কুমার ও এক যুবক কে বেরিয়ে যেতে দেখে তার সন্দেহ হলে ডাক্তারের সাথে সে চেলেঞ্জ করলে ডাঃ অলোক কুমার তাকে বলেন এগুলো আমার ব্যাক্তিগত ওষুধ আমি আমার বাসায় পাঠিয়ে দিচ্ছি। এসময় স্থানিয় জনগন ডাক্তারের সাথে থাকা যুবক কে মারধর করলে সে স্বীকার করে এই ওষুধ গুলো সরকারিই আমার কাছে বিক্রয় করেছে। এ সময় স্থানিয় জনগন ডাক্তার অলোক কুমার দাস কে ইমারজেন্সি রুমে নিয়ে গিয়ে আটকিয়ে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে । ঘটনার পরপরি খবর পেয়ে সির্ভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ,আর,এম,ও ডাঃ আলাউদিন সহ উদ্ধতন কর্তৃপক্ষ হাসপাতালে ছুটে আসেন। আর এ বিষয় টি আর.এম.ও ডাঃ আলাউদ্দিন ধামাচাপা দিতে প্রাণপণ চেষ্টা করেন। এবং তিনি সাংবাদিদের রির্পোট করতে নিষেধ করেন। তিনি বলেন ঔষধ গুলো মেডিকেল প্রতিনিধি দের দেওয়া এবং সরকার নিয়ম করেছেন সপ্তা’হে একদিন সরকারি হাসপাতালে মেডিকেল প্রতিনিধিরা এসে ডাক্তার দের ওষুধ গিফট করবে। আর এই ওষুধ গুলো এই ভাবে পাওয়া। সিভিল সার্জন ডাক্তার আব্দুস শহীদ, সাংবাদিকদের জানান আমরা এ বিষয়টি তদন্ত করবো যদি সরকারি ওষুধ তিনি বাইরে বিক্রয় করার জন্য নিয়ে যান তাহলে আমরা ডাঃ অলোক কুমারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো । এ বিষয়ে অভিযুক্ত ডাঃ অলোক কুমারের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।