টপ নিউজ

মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী হস্তান্তর

By মেহেরপুর নিউজ

August 18, 2020

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলামের হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন, তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলাম, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাক্তার আবু তাহের সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, ডা, এম এ রশিদ, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, আমদহ ইউনিযর চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন