বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেনারেল হাসপাতালের সার্ভিস বিল্ডিং এর উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 29, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্ভিস বিল্ডিং এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে নামফলক উম্মোচন করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্ভিস বিল্ডিং এর উদ্বোধন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন নামফলক উম্মোচন করে মেহেরপুর সার্ভিস বিল্ডিং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্বোধন করেন।এ সময় সেখানে মোনাজাত করা হয়।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক লিনকন বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।