বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে কিট হস্তান্তর

By মেহেরপুর নিউজ

October 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে কিট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর-২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে কিট হস্তান্তর করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম উপস্থিত থেকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার এর কাছে ডেঙ্গু প্রতিরোধে কিট হস্তান্তর করেন।এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস সেখানে উপস্থিত ছিলেন।