বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেনারেল হাসপাতালে ২টি ইসিজি মেশিন প্রদান

By Meherpur News

March 18, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খানের উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২টি ইসিজি মেশিন প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতালে ইসিজি মেশিনের অভাব ছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করেন।

বুধবার মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন, পৌর আমির সোহেল রানা ডলার এবং জামায়াতে ইসলামীর ব্যবসায়ী বিভাগের জেলা সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মেশিন দুটি হস্তান্তর করেন।

এতে করে এখন থেকে সাধারণ রোগীরা সহজেই ইসিজি সেবা গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।