মেহেরপুর নিউজঃ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খানের উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি রোগী ও রোগীর স্বজনদের হাতে খাবার তুলে দেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন, নায়েবে আমির মাহাবুব উল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাবরুল ইসলাম, জেলা শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয়রা