বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেনারেল হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে চিকিৎসক ও নার্সরা

By মেহেরপুর নিউজ

January 06, 2013

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী: মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে কর্তরত দুইজন নার্সকে পিটিয়েছে রোগীর স্বজনরা। আহত নার্স  দিপালী রোজারিও এবং আনোয়ারা খাতুন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি শুরু করেছে। তবে জরুরী রোগীদের জন্য শুধুমাত্র ইমারজেন্সি বিভাগে কাজ চলবে স্বল্প পরিসরে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ। এদিকে দোষীদের গ্রেফতার পুর্বক শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে

জানিয়েছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ববধায়ক ডাঃ তাপস কুমার সরকার। হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের ফৌজদারী পাড়ার আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তি হার্টের অসুখের চিকিৎসা নিতে মেহেরপুর জেনারেল হাসপালে ভর্তি হয়।কিন্তু  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসক ও নার্সদের অবহেলায় রোগীর মারা গেছে এ অপরাধে রোগীর স্বজনরা পুরুষ ওয়ার্ডে কর্মরত নার্স দিপালী রোজারিও এবং আনোয়ারা খাতুনকে বেধড়ক মারপিট করে জখম করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতালের সকল চিকিৎসক ও নার্স তাৎক্ষণিক কর্মবিরতী শুরু করে। সংবাদ পেয়ে বিপূল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে। রোগীর স্বজনসহ স্থানীয় লোকজন হাসপাতাল গেটে অবস্থান করছে। জেলা প্রশাসক দেলোওয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী ও পুলিশ সুপার মোজাফ্ফর হোসেন ঘটানস্থল পরিদর্শন করেছেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ববধায়ক ডাঃ তাপস কুমার সরকার জানান, রোগীটি হার্টের সবচাইতে জটিল রোগ এম আই রোগে আক্রান্ত হয়। প্রয়োজনীয় চিকিৎসা তাকে প্রদান করা হয়েছে। তারপরও রোগী মারা গিয়েছে। রোগীর স্বজনেরা অভিযোগ করেন, হাসাপাতালের কর্তব্যরত সেবীকাদের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে।