খেলাধুলা

মেহেরপুর জেলখানার বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে স্টাফ একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

December 14, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ ডিসেম্বর:

মেহেরপুর জেলখানার উদ্যোগে  জেলাখানায় আটক আসামিদের সমন্বয়ে জেলখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে স্টাফ একাদশ জয়লাভ করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় স্টাফ একাদশ ৫ উইকেটে হাজতী একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে হাজতী একাদশ ৮ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে স্টাফ একাদশ ৭ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে  যায়।