বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক জেল পুলিশ আহত

By মেহেরপুর নিউজ

September 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ সেপ্টেম্বর: মেহেরপুর জেলখানার সামনের সড়ক দুর্ঘটনায় আয়ুব (৩০) নামের এক জেল পুলিশ আহত হয়েছে।বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান,আহত আয়ুবের বাম-পা ভেঙ্গে গেছে। জানাগেছে, আজ শুক্রবার সন্ধার সময় ব্যাক্তিগত কাজ শেষে শহর থেকে ইজিবাইকে করে জেল খানার সামনে এসে জেল পুলিশ আয়ুব ইজিবাইক থেকে নামতে গেলে পিছন দিক থেকে একটি দ্রুত গতিতে মটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। এসময় তাকে জেল খানার ভিতরে থাকা জেল পুলিশরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। গেছে।