মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ মার্চ: মেহেরপুর জেল খানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন জেলাখানায় পৌছালে জেল সুপার আবুল কালাম আজাদ তাকে স্বাগত জানান। এ সময় একদল চৌকষ জেল পুলিশ জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে। জেলা প্রশাসক তাদের সালাম গ্রহন করে। পরে জেলা প্রশাসক জেলখানায় বন্দিদের সাথে কুশল বিনিময় করেন্ এবং সকলের খোজখবর নেন।