বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে আলোচনা

By মেহেরপুর নিউজ

December 23, 2015

মেহেরপুর নিউজ, ২৩ ডিসেম্বর: মেহেরপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত করনের লক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ খাইরুল হাসান, (সার্বিক) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, এনডিসি মোহাম্মদ নুর-ই আলম, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী প্রমুখ।