মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম , পরিচ্ছন্ন শহর” বাস্তবায়নের লক্ষে মেহেরপুর জেলা ব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টার সময় এক যোগে মেহেরপুর জেলার শতাধিক স্পটে এক যোগে এ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসকের অফিস চত্ত্বরে জেলা প্রশাসক আতাউল গনি। এসময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
একই সময়ে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯ টার সময় উপজেলা চত্ত্বরে পরিস্কার অভিযানের শুরু হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়ানুর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। এসময় সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক মোহা আবু জাফর, সমবায় অফিসার মাহাবুবুর রহমান, শিক্ষা অফিসার আতাউল হক, সন্ধানী স্কুল এন্ড কলেজের একাডেমিক সুপারভাইজার হাবিবুর রহমানসহ বিভিন্ন এনজিও ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাংনী উপজেলার ৮ টি স্পটে এ কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানান সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। এদিকে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, জেটিএস, জৌতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও এ কর্মসূচীতে অংশ নেন।
এছাড়া মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনির নেতৃত্বে মুজিবনগর উপজেলা চত্ত্বরে এ অভিযানের শুরু হয়েছে। জেলা প্রশাসক আতাউল গনি জানান, জেলার তিনটি উপজেলার প্রতিটি স্কুল কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান আজ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সেচ্ছায় অংশ নিচ্ছেন। সরকারের এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করায় সকলকে ধন্যবাদ জানান তিনি।