বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলায় জনসংখ্যা ৭ লক্ষ ৫ হাজার ৩৫৬ জন

By মেহেরপুর নিউজ

July 27, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলায় জনসংখ্যা হয়েছে ৭ লক্ষ ৫ হাজার ৩৫৬ জন। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী মেহেরপুর জেলার এ লোকসংখ্যা দাঁড়িয়েছে। ২০১১ সালের আদমশুমারিতে মেহেরপুর জেলায় লোক সংখ্যা ছিলম ৬ লক্ষ ৫৫ হাজার ৩৯২ জন।

গত ১০ বছরে মেহেরপুর জেলায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪৯ হাজার ৯৬৪ জন। সদ্যসমাপ্ত জনশুমারি অনুযায়ী মেহেরপুর জেলায় পুরুষের তুলনায় ২৫ হাজার ১৪০ জন মহিলা বেশি। অর্থাৎ মেহেরপুর জেলায় পুরুষ মানুষের সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ২৫ জন এবং মহিলার সংখ্যা ৩ লক্ষ ৬৫ হাজার ১৬৫ জন।

এছাড়া মেহেরপুর জেলায় হিজড়া সংখ্যা ৩৯ জন। জনশুমারি অনুযায়ী মেহেরপুর জেলার থানার সংখ্যা ১৯৫,৩২৩। ২০১১ সালে মেহেরপুর জেলার থানার সংখ্যা ছিল ১৬৬,৩১২টি।